রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদের আলোকে বর্ণাঢ্য রেলি মিছিল উপজেলা পরিষদ পুকুর সহ আট (৮) সরকারি জলাশয়ে মোট ২শত ৭৫ কেজি উন্নত জাতের মৎস্য পোনা অবমুক্ত করণ এবং মৎস্য জেলে মৎস্য চাষীদের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যলয়ের অডিটরিম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুব্রত সিকদার, বিএনপির যুগ্ম আহ্বায়ক জামান আশরাফ, সমবায় অফিসার মোঃ হারুন অর রশিদ, যুব উন্নয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন প্রেসক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিল্টন ক্ষুদ্র মৎস্য সমিতির সাধারণ সম্পাদক আঃ রব মিয়া প্রমূখ। অনুষ্ঠানে স্থাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী। আলোচনা শেষে সফল মৎস্য চাষী মোঃ আলাউদ্দিন কাজী ও পূর্ব রতনদী মৎস্যজীবি সমিতিকে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার শত শত মৎস্য জীবি ও মৎস্য চাষী সহ গণ মাধ্যম কর্মীরা অংশ নেয়।
সংবাদ শিরোনাম
গলাচিপায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০২:৩১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 52
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















