ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র?্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র?্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি এ খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা। উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতখানে মৎস্য চাষে সাফল্য অর্জনকারী চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির সহ স্থানীয় জেলে, মৎস্যচাষিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আপডেট সময় ০২:৩৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬