আকস্মিক পরিদর্শনে ঝিনাইদহে আসলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রোববার দুপুর দুইটার দিকে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিষ্ট আ’লীগ সরকার স্বাস্থ্য খাতে লুটপাট করেছে। যে কারনে স্বাস্থ্য খাতের বেহাল দশা এখনো কাটেনি। এ অবস্থার উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় রুপান্তরিত করার পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রী এদিন বেলা ১১ টার পর ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২ টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে মন্ত্রী নিজেই ডাক্তার ও নার্সদের উপস্থিতি ভিজিট করেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী হাসপাতালটির খাবারের মান যাচাইয়ে নিজে খাবার খেয়েও টেস্ট করেন। তিনি হাসপাতালের বাথরুম ও ছোটখাট জিনিসও খতিয়ে দেখেন। প্রায় এক ঘন্টা ব্যাপি সকল বিষয় খতিয়ে দেখেন।থানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও হাসপাতালটির স্বাস্থ্যসেবা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে। আগামীতে ১৫১ শয্যার হাসপাতালে মহিলাদের জন্য ২০ টি আলাদা সিট ও বাচ্চাদের জন্য স্পেশালাইজড ১৫ টা বেডে এবং কিডনি ডায়ালাইসিস এর জন্য ৫ টি ম্যাশিন থাকবে। এছাড়াও উন্নত যন্ত্রাংশ সহ জেলা সদরের মতো চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে। মন্ত্রীর পরিদর্শন সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে বিকাল ৩ টার দিকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওয়ানা দেন।
সংবাদ শিরোনাম
ঝিনাইদহে আকস্মিক পরিদর্শনে আসলেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
-
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 55
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























