ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর শিশু নিশাত হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, পিবিআই ও জেলা পুলিশের যৌথ দল। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়। জানা যায়, নিহত নিশাত জাহান(৬) ঢাকার একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। তার বাবা সৌদি প্রবাসী হওয়ায় মা চার সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন। গত ১৫ এপ্রিলন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে নিশাতকে তার চাচী ৫০ টাকা দিয়ে চিপস কিনতে পাঠান। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৭ এপ্রিল দুপুরে বাড়ির পাশের বাবুল মিয়ার একটি পতিত জমি থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় শ্বাসরোধের চিহ্ন ও মুখম-লে ঝলসে যাওয়ার আলামত পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, পিবিআই ও জেলা পুলিশের যৌথ অভিযানে গত ১৮ এপ্রিল প্রধান আসামি মো. ইছা মিয়া(২৫)কে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার উত্তর পাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকা-ের দায় স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দেন। তার ভাষ্যমতে, ১৫ এপ্রিল দুপুরে স্কুল মাঠ থেকে নিশাতকে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে রসুলপুর পার্কে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করেন। শিশুটি কান্নাকাটি করে বিষয়টি প্রকাশ করার হুমকি দিলে আতঙ্কিত হয়ে আসামি গেঞ্জি দিয়ে মুখ চেপে ধরে এবং গলা টিপে হত্যা করে। পরে লাশটি প্লাস্টিকের বস্তায় ভরে নিজের ঘরে লুকিয়ে রাখে এবং ১৭ এপ্রিল ভোরে পাশের বিলের পরিত্যক্ত জমিতে ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ০৩:০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬