ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। এজন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সাথে অন্য দেশের মেলবন্ধন সম্ভব যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না। মন্ত্রী খুলনাবাসীর দাবীর প্রেক্ষিতে জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা করেন। তিনি রবিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান। সভায় নজরুল সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু: বিল্লাল হোসেন খান। মতবিনিময় সভায় বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্য প্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিককর্মীরা অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

আপডেট সময় ০২:৪০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬