ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার: কয়রায় নৌকা ও জালসহ ৩ জেলে গ্রেফতার

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জাধীন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবনে প্রবেশের নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে গ্রেফতার করেছেন। রোববার (১৬ আগস্ট) ভোররাত প্রায় ৪টার দিকে সুন্দরবনের কুলুখালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১টি নৌকা, দেশীয় প্রজাতির চিংড়ি মাছ এবং ক্ষতিকারক ভেশাল জাল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত জেলেরা হলেন— মজিবার রহমান(৫৭), সাইফুল ঢালী(৪০) এবং মনিরুজ্জামান বাবু(২৯)। বন বিভাগ সূত্রে জানা যায়, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল সুন্দরবনের কুলুখালি খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় এই অবৈধ শিকারিদের দেখতে পায়। পরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সময়ে সুন্দরবনে অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত জেলেদের আইনগত প্রক্রিয়া শেষে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য নির্দিষ্ট মেয়াদে সুন্দরবনে জেলেদের প্রবেশ ও মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার: কয়রায় নৌকা ও জালসহ ৩ জেলে গ্রেফতার

আপডেট সময় ০২:৪৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬