নড়াইলের কালিয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) কালিয়া উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস ও বড়দিয়া নৌ পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস ও বড়দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় একই আদালতের নির্দেশে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৯টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংবাদ শিরোনাম
নড়াইলের কালিয়ায় অবৈধ জাল ও চায়না দুয়ারী: ছয় হাজার টাকা জরিমানা
-
কালিয়া (নড়াইল) প্রতিনিধি - আপডেট সময় ০২:৪৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 57
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























