ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

মৎস্য উৎপাদন বাড়িয়ে রপ্তানি বাড়াতে হবে : সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে মাছ রপ্তানি করা সম্ভব। এ জন্য নিজেদের উৎপাদন বাড়িয়ে বিদেশ থেকে পণ্য আমদানি কমাতে হবে।
তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ। পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খাল-বিলের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কাজে লাগাতে হবে। গতকাল রোববার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ বছরের জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, খরা, বন্যা ও অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও তা মোকাবিলা করে বাংলাদেশে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদিত হচ্ছে। এভাবে কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলেসহ দেশের আপামর জনগণ সমন্বিতভাবে কাজ করলে সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব।
তিনি বলেন, স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এর আগে, মন্ত্রীর নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মন্ত্রী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেল। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মৎস্যখাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি দুইজন সফল মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

মৎস্য উৎপাদন বাড়িয়ে রপ্তানি বাড়াতে হবে : সংস্কৃতি মন্ত্রী

আপডেট সময় ১০:০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬