ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৪ জনের মধ্যে উত্তীর্ণ মাত্র ৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুনসিবাজার ইউনিয়নের ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিদ্যালয়টি থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হয়েছে মাত্র ৩ জন। গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এমন ফলাফলের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত ও মানসম্মত পাঠদান হচ্ছে না। অনেক শিক্ষক নিজেদের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দা অভিযোগ করে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল এতটা বিপর্যয়কর হওয়া অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে ঘাটতি রয়েছে কি নাÑতা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের পর সমালোচনা না করে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষক উপস্থিতি, পাঠদানের মান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা তদন্ত করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয়রা আরও বলেন, একটি বিদ্যালয় শুধু পরীক্ষার ফলাফল দেওয়ার প্রতিষ্ঠান নয়; এখান থেকেই একটি প্রজন্মের ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই ইন্দ্রান আদর্শ উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কান্তি পাল বলেন, অভিভাবকদের অসচেতনা ও ইংলিশের সাবজেক্ট টিচার না থাকায় আমরা আন ইজি ফিল করতেছি। শিক্ষার্থীতা তাদের অভিভাবকদের গিয়ে বলেন বিদ্যালয়ে পড়ালেখা হয়না যার কারনে অভিভাবকরা ভুল বুঝতেছে। আগামীতে ভাল ফলাফলের জন্য আমরা সেই অনুযায়ী উদ্যোগ নিচ্ছি। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভিন বলেন, এসএসসির ফলাফল বিপর্যয় দেখে প্রধান শিক্ষককে বলেছি কোন যায়গায় ঘাটতি আছে দেখার জন্য এবং অভিভাবকদের নিয়ে জরুরি সভা করতে বলেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৪ জনের মধ্যে উত্তীর্ণ মাত্র ৩

আপডেট সময় ০৮:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬