উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। সভায় তিনি তৎপরতা তুলে ধরে রুপালি মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মৎস্য খাতের সার্বিক উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের উৎসাহিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মৃধা, সাব-ইন্সপেক্টর মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক। মৎস্যচাষীদের মধ্যে বক্তব্য রাখেন তরিকুল ইসলাম শাহ, আনোয়ার আলী ফকির, তারেক হোসেন ও মেহেদী সরদার রাসেল। বক্তারা মাছ চাষের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারি সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে সফল মৎস্যচাষীদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষীদের আরও দক্ষ করে তুলতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবেন বলে আশাবাদী
সংবাদ শিরোনাম
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
-
সাইফুল মৃধা আগৈলঝাড়া - আপডেট সময় ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 91
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ













