ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় রাস্তায় হারিয়ে যাওয়া মেয়ের বিয়ের কেনাকাটার ৫০ হাজার টাকা ট্রাফিক পুলিশের সহায়তায় ফিরে পেয়েছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। রোববার (১৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনকালে সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা রাস্তার ওপর টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন। পরে তারা টাকাগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। এর কিছুক্ষণ পর প্রায় ৬৫ বছর বয়সী মো. তাজুল ইসলাম নামে এক বৃদ্ধ কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় টাকা খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসূলপুর এলাকা থেকে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য শহরে এসেছেন। কাউতলী মোড়ে সিএনজির ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোঁচায় রাখা ৫০ হাজার টাকা অসাবধানতাবশত কোথাও পড়ে যায়। পরে পুলিশ সদস্যরা তার কাছে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমানসহ বিভিন্ন তথ্য জানতে চান। বৃদ্ধের দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধার করা টাকার বর্ণনা ও পরিমাণের মিল পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে উক্ত ৫০ হাজার টাকা মো. তাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ তাজুল ইসলাম। তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, হারানো টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় ট্রাফিক পুলিশের দায়িত্বশীলতা ও মানবিকতার দৃষ্টান্ত ফুটে উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ

আপডেট সময় ০৮:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬