সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চট্টগ্রাম আগমন উপলক্ষে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৩৯ মিনিটে সংস্কৃতি প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়াওপুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলীও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সঙ্গে চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতির উন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নেতৃবৃন্দকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে চট্টগ্রামের সংস্কৃতি ও সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: ইকবাল, সাধারণ সম্পাদক মো: ছৈয়দনুর (রাসেল), সাংগঠনিক সম্পাদক মো: সাদ্দাম হোসেন জয়, যুগ্ম সম্পাদ মোহাম্মদ আহমদ নুর এরিক, দপ্তর সম্পাদক মোঃ জামশেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট আজমিরা বেগম মোনালিসা, সহ-মহিলা সম্পাদিকা মনি আক্তার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবছার, আইন বিষয়ক সম্পাদক মো:রাহাত, সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিদু, সাংবাদিক নুরুল হুদা, সাংবাদিক ফারুক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান, এ ছাড়া সংগঠনের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমন্ত্রিত হওয়ায় চট্টগ্রামে বিভাগীয় কমিটির ফুলেল শুভেচ্ছা!
-
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম - আপডেট সময় ০৯:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 105
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ













