ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

টুঙ্গিপাড়ায় জরুরী হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৬, অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে টানা ২১ দিনব্যাপী এই ভ্যাকসিন কার্যক্রম চলবে। এ বছর উপজেলায় ক্যাম্পেইনে প্রায় নয় হাজার শিশুকে ভ্যাকসিন দেওয়ার টার্গেট রয়েছে, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ইউনিয়ন পর্যায়ের টিকা কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্বের টিকার ২৮ দিনের গ্যাপ থাকলে একটি ডোজ প্রদান করা যাবে। কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এ টিকা গ্রহণ করা যাবে বলে জানানো হয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন স্থানে হাম-রুবেলা রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এই রোগের লক্ষণ হিসেবে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এবং গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, এই টিকার কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। জরুরী ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলামিন হালদার। বিশেষ অতিথি ছিলেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া বাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা তাদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

টুঙ্গিপাড়ায় জরুরী হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন

আপডেট সময় ০৩:১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬