ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত ৫৩৩ বছরের পুরানো মনসা মন্দিরে বাৎসরিক পূজা

বরিশালের আগৈলঝাড়ায় মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গৈলা মনসা মন্দিরের অফিস কক্ষে বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির সভাপতি ড. বিনয় ভুষন রায়ের সভাপতিত্বে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, মন্দির কমিটির সাধারন সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, ধর্ম বিষয়ক মন্ত্রলালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নির্বাহী কমিটির মহাসচিব সঞ্জয় গুপ্ত, মন্দির কমিটির সাবেক সভাপতি তারক চন্দ্র দে, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, সিনিয়ার যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, যুবদল নেতা হেমায়েত তালুকদার, হাবিবুর রহমান মুন্সি, রাজ্জাক ফকির, জসিম মোল্লা, কার্তিক বেপারী, মন্দির কমিটির সদস্য সুশান্ত কর্মকার, কাজল দাশ গুপ্ত, প্রসেনজিৎ দে, দিলীপ কর্মকার, গৌতম চন্দ্র সরকার, সুনীল কুমার দাস, দেব দুলাল বাড়ৈ, গৌরঙ্গ লাল বাড়ৈসহ প্রমুখ। মন্দির কমিটির সাধারন সম্পাদক ডা. দিলীপ কুমার দাস জানান, মনসা দেবীর পুজা এবং তার মাহাত্ম্য নিয়ে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এই স্মরণিকায় সাধারণত মনসা দেবীর পুজা পদ্ধতি, মন্ত্র, গীত এবং পুজা বিষয়ক অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এটি ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তারা দেবী মনসার পুজা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, এই ধরনের সৃজনশীল কর্মকান্ড সুষ্ঠু সমাজ বির্নিমানে অবদান রাখবে। পাশাপাশি হিন্দু ধর্ম বিষয়ে এবং মনসা মন্দির সম্পর্কে মানুষের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করবে। তিনি মনসা দেবীর বার্ষিক পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত ৫৩৩ বছরের পুরানো মনসা মন্দিরে বাৎসরিক পূজা

আপডেট সময় ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬