ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

লামা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বান্দরবানের লামায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে জনসচেতনতামুলক মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় লামা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ এর সভাপতিত্বে ফাইতং উচ্চ বিদ্যালয় চত্বর থেকে মাদকবিরোধী র‌্যালিটি বের হয়। বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার নিয়ে র‌্যালিটি ইউনিয়েন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী র?্যালি ও পথসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লামা’কে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব মন্তব্য করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, মাদকের বিরুদ্ধে লামা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকা-ে সম্পৃক্ত করা এবং পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

লামা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

আপডেট সময় ০৮:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬