ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান Logo শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক সরিষা চাষে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ

রৌমারীতে লাল শাপলাদেখে আনন্দে আত্মহারা দর্শনার্থীরা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পশ্চিম মাদারটিলা গ্রামে অবস্থিত পাটা ধোয়া শাপলা বিলে শতশত একর জমির পানিতে ফুটে থাকা লাল শাপলা। ভোরের সূর্য উঠার আগেই লাল শাপলার সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে। এতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে থৈথৈ জলে ফুটে থাকা লাল শাপলা ফুলের সৌন্দয্যের আকর্ষণ উপভোগ করতে বিলের ধারে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে দুরদূরান্ত থেকে শতশত দর্শনার্থীরা ফুটে থাকা লাল শাপলার সৌন্দর্য দেখতে ছুটে আসছেন নানা বয়সী নারী পুরুষ রৌমারী উপজেলার মাদরটিলা এলাকার এই বিলে। শাপলা বিলে, শাপলা ফুল তুলতে দর্শনার্থীরা নৌকা নিয়ে আনন্দ উল্যাসে শাপলা তুলে ছবি তুলছেন। এযেন লাল শাপলা ফুলের মেলা। কেবল সৌন্দর্য উপভোগই নয়, এই লাল শাপলা হয়ে উঠেছে এলাকার মানুষের সাময়ীক জীবিকার উৎসও। দর্শনার্থী হালিমা খাতুন বলেন, আমি সানন্দবাড়ী থেকে এখানে লাল শাপলা দেখতে এসেছি। দেখে অনেক ভালো লাগলো। এক শিক্ষার্থী বলেন, আমি এখানে প্রথম এসেছি। বিলের শাপলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বিলের মাঝখানে পায়ে হাটা যাতায়াতের ব্যবস্থা হলে আরও দর্শনার্থীরা আসবে। ঘুরতে আসা শিমু আক্তার বলেন, আগে এখানে মানুষ আসতো না। এখন লাল শাপলা দেখে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে আসছে। বিনোদনের একটা জায়গা হয়েছে। সবাই তাদের ইচ্ছা মতো ছবি তুলছে। কলেজ পড়ুয়া শিক্ষার্থী তাসনিম বলেন, এতো লাল শাপলা আমি কখনো দেখি নাই। আমি বান্ধবীদের সাথে এসেছি। হাজার হাজার লাল শাপলা ফুল ফুটেছে। প্রকৃতি যেন অন্যরকম সাজে সেজেছে। দেখতে খুবই সুন্দর লাগছে।

ট্যাগস :

দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা

রৌমারীতে লাল শাপলাদেখে আনন্দে আত্মহারা দর্শনার্থীরা

আপডেট সময় ০৮:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬