ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

নড়াইলে শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যায় ফাঁসির আদেশ ও তিন লাখ টাকা জরিমানা

নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া কে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল ইসলাম(৩৫)কে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রবিউল ইসলাম রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বিকালে রামচন্দ্রপুর গ্রামে মফিজুর রহমানের মেয়ে জান্নাতুল মাওয়া কে একা পেয়ে রবিউল ইসলাম নিজের ঘরে নিয়ে ধর্ষণ ও হত্যা করে। পরদিন শিশুর বাবা বাদী হয়ে রবিউল ইসলাম কে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। ওই দিন সকাল দশটার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউল ইসলাম কে আটক করে গণধোইল দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার প্রতিবাদে নড়াইলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ,মানববন্ধন ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। ২২ জুলাই সকালে রবিউল কে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতেই রবিউল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে গত ৪ আগস্ট নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু রবিউল ইসলাম কে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষনার দিন ধার্য করেন। বুধবার রায়ের ধার্য দিনে সকাল সাড়ে ১১টার দিকে আসামী রবিউল ইসলাম কে পুলিশি পাহারায় আদালতে আনা হয়। রায়কে ঘিরে আদালত চত্বরে ভীড় করেন নিহতের স্বজনসহ উৎসুক জনতা এবং বিভিন্ম স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ ধর্ষণ ও হত্যাকান্ডে একমাস সময়ে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কর্মদিবসের মধ্যে আসামী রবিউল ইসলাম কে মৃত্যুদন্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

নড়াইলে শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যায় ফাঁসির আদেশ ও তিন লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:৩৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬