ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা Logo কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে তা-ব Logo খুলনায় জাতীয় যুব দিবস পালিত Logo টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার Logo সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি Logo মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন Logo পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ Logo লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক Logo পাহাড় কেটে সাতটি স্থাপনা, চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বাড়িঘর ও মুরগির খামার নির্মাণের অভিযোগ Logo কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মিরসরাইয়ে বিডি ক্লিন-এর পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকে। “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন-এর ১০ জন সক্রিয় সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মাঠে থেকে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন বিডি ক্লিন-এর উপদেষ্টা দীন মোহাম্মদ। অভিযান চলাকালে বারইয়ারহাট পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার এবং সুপারভাইজার মিলি আক্তার। তারা বিডি ক্লিন-এর তরুণদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে পৌর ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন সংগঠনের সদস্যরা। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা

মিরসরাইয়ে বিডি ক্লিন-এর পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৪:৪০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬