ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকা-ে নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি নাগরিক বলে কলকাতা পুলিশ নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকা-ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
উল্লেখ্য, নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চার জন একই পরিবারের সদস্য। তবে, বাংলাদেশি বাদে বাকি চার জন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।
উপ-হাইকমিশন থেকে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। এছাড়া অগ্নিকা-ে আহত আরও ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকেই বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ বিষয়ে সহায়তা ও তথ্য দেওয়ার জন্য উপ-হাইকমিশন ইতোমধ্যে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে।
পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি

আপডেট সময় ০৯:১৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬