ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক Logo আবুল কালাম এম.পির আন্তরিক প্রচেষ্টায় লাকসামে উন্নয়নের বিপ্লব: ৭ মাসে সাড়ে ৩৩ কোটি টাকায় ৪৯ প্রকল্প বাস্তবায়ন Logo বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ Logo চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান Logo গ্রাম্য আদালতকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Logo কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা Logo রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথে হাঁটবেন-আহবায়ক নাহিদ ইসলাম Logo গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা Logo লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার Logo মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: ভারী ট্রাকে পিষ্ট হয়ে ভেঙে চৌচির ১৫ কিমি সড়ক হুমকিতে বেতুয়াবাজার ব্রিজ ও নদীর গাইড ওয়াল, প্রশাসনের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

নজরুলের চিন্তা ও আদর্শ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, চিন্তা ও আদর্শ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, ‘শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে যুক্ত করতে হবে।’ তিনি বুধবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নিমিত্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ একথা বলেন।
তিনি বলেন, নজরুলের গান, নাচ বা আবৃত্তির মধ্যে সাংস্কৃতিক কর্মকা- সীমাবদ্ধ না রেখে শিশুদের তার জীবন, চিন্তা ও আদর্শ সম্পর্কে জানাতে হবে। এ বিষয়ে তিনি জেলা কালচারাল ও শিক্ষা কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে যুক্ত থাকুক এবং প্রতিটি শিশু অন্তত একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে শিখুক। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দেশব্যাপী বইপাঠ কর্মসূচি চালুর উদ্যোগের কথাও তিনি জানান।
সাংস্কৃতিক কর্মকা-কে শুধু শখ হিসেবে না দেখে পেশা ও অর্থনৈতিক কর্মকা-ের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করে ডা. জাহেদ উর রহমান বলেন, সৃজনশীল উদ্যোগের জন্য বাজেটে ৮০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। তিনি সারা বছর শিল্পকলা একাডেমিগুলোতে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন এবং শিশুদের জাদুঘর ও প্রতœতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকা- প্রসঙ্গে উপদেষ্টা উল্লেখ করেন, পূর্বে ‘চাহিদার আগে সরবরাহ’ (সাপ্লাই তারপর ডিমান্ড) নীতিতে কাজ হতো, যা সঠিক নয়। প্রথমে চাহিদা তৈরি হতে হবে, তারপর সরবরাহ নিশ্চিত করতে হবে। উপজেলা পর্যায়ে পর্যাপ্ত সাংস্কৃতিক কর্মকা- হচ্ছে কিনা তা যাচাই করার প্রয়োজনীয়তা তুলে ধরে বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা কী ধরনের কাজ করছেন সে বিষয়ে তিনি জানতে চান।
সভার শুরুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হামিদুল হক ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের সময়সূচিসহ পূর্ণাঙ্গ নির্দেশিকা সম্পর্কিত তথ্যচিত্র উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। এতে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা জেলা কালচারাল কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের চূড়ান্ত প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

নজরুলের চিন্তা ও আদর্শ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: ডা. জাহেদ

আপডেট সময় ০৯:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬