বগুড়ার মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়, দায়িত্ব ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রেজাউল হক। সভায় নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মানিক মিয়া, সদস্য সচিব খলিলুর রহমান, ১নং সদস্য পিন্টু প্রামানিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা সভায় অংশ নেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও শিক্ষাবান্ধব রাখা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় উপস্থিত সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন। পরে সভায় বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করা হয়।
সংবাদ শিরোনাম
মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০২:৩১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- 87
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























