ভোলার দৌলতখানে সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশের একমাত্র সড়কে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বিদ্যালয় মাঠে পানি জমে যায়। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১৬০ শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র পথ এটি। জমে থাকা পানির মধ্য দিয়েই বিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে শিক্ষার্থীদের ব্যাগ, বই-খাতা ও পোশাক ভিজে যাচ্ছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী লামিয়া জানায়, বিদ্যালয়ে আসার সময় প্রায়ই বই-খাতা ও পোশাক পানিতে ভিজে যায়। দ্রুত এ সমস্যার সমাধান চান তারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি হচ্ছে। দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা প্রয়োজন। দৌলতখান উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার জানান, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে ভয়াবহ জলাবদ্ধতা দেখেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান বলেন, বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম
দৌলতখানে জলাবদ্ধতায় বিদ্যালয়ে যেতে দুর্ভোগে শিক্ষার্থীরা
-
রোমানুল ইসলাম সোহেব (দৌলতখান) ভোলা - আপডেট সময় ০২:৩৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- 44
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















