ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কালিয়ায় ড্রাগন ফলের বাগান পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তারা

নড়াইলের কালিয়া উপজেলার ইসলামপুরে কৃষক মো. মোস্তাফিজুর রহমান মোল্লার ড্রাগন ফলের বাগান পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ মাহমুদ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে কৃষি কর্মকর্তারা বাগানটি পরিদর্শন করেন। এ সময় তারা ড্রাগন ফলের চাষাবাদ, গাছের পরিচর্যা, ফলন ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। কৃষি কর্মকর্তারা জানান, ড্রাগন ফল পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় ফল। এতে ভিটামিন সি, খাদ্যআঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে এ ফলের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। পরিদর্শনকালে কৃষক মো. মোস্তাফিজুর রহমান মোল্লাকে ড্রাগন ফলের বাগান পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং ফলন বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। তারা ড্রাগন ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করতে মাঠপর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কালিয়ায় ড্রাগন ফলের বাগান পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তারা

আপডেট সময় ০২:৩৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬