মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুাযায়ী সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচীর আলোকে বৃহস্পতিবার পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ পটুয়াখালীর সম্মানিত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নোহাংসু সরকার কুট্টি মহোদয় স্কুল আঙ্গিনায় উন্নত জাতের ফলজ আম গাছের চারা রোপণ শেষে স্কুলের প্রায় ৫শতাধিক নারী শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন। চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদের সাবেক আহবায়ক ও স্কুল সভাপতি মোঃ হাফিজুর রহমান, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জননেতা আঃ ছত্তার হাওলাদার, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ প্যাদা, বিএনপি’র সাবেক যুবদল নেতা মশিউর রহমান (শাহিন খন্দকার) উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জামান আশরাফ, গলাচিপা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাসিরউদ্দিন, সাবেক পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্কুলের শিক্ষার্থীরা নানা রকম ফলের চারা উপহার পেয়ে জেলা পরিষদের সম্মানিত প্রশাসককে কৃতজ্ঞতা প্রকাশ করে। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সার্বিকভাবে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সহ সকল শিক্ষক শিক্ষিকা, সুধী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।
সংবাদ শিরোনাম
গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষ রোপণ ও ৫শত শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- 47
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























