ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক সরিষা চাষে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল

নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

এ জেলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬। বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জেলা প্রশাসন, বন বিভাগ, এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকাল সাড়ে ৩টায় পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। পরে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, নার্সারী মালিক আলী আহাম্মদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রত্যেককে বাড়ির আঙ্গিনা, বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে কমপক্ষে ৫টি করে গাছের চারা রোপনের আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগস :

কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক সরিষা চাষে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট সময় ০২:৩৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬