ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

শাকিবের কাছে নায়করাজ ছিলেন অভিভাবকের মতো

  • বিনোদন
  • আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 57

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ঢালিউডের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। নায়করাজের নবম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় প্রিয় এই অভিনেতার সঙ্গে নিজের সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরেছেন শাকিব।
শাকিব খান লেখেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।’
নায়করাজ রাজ্জাকের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে শাকিব জানান, তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নায়করাজের বিশেষ প্রভাব ছিল। শাকিবের কাছে তিনি ছিলেন শুধু চলচ্চিত্রের একজন বরেণ্য অভিনেতা নন, বরং একজন অভিভাবকের মতো।
শাকিব আরও লেখেন, ‘বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন।’
নায়করাজের সঙ্গে দীর্ঘদিন দেখা না হলেও তার আন্তরিকতার কথা স্মরণ করেছেন শাকিব। তিনি বলেন, ‘অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো খুবই ব্যক্তিগত।’
শাকিবের ভাষ্য, নায়করাজ শারীরিকভাবে না থাকলেও তার দেওয়া স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনো পথচলার অনুপ্রেরণা হয়ে আছে। কিংবদন্তি এই অভিনেতার সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিকে তাই আজও গভীরভাবে ধারণ করেন তিনি।
নায়করাজ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাকিব আরও লেখেন, ‘তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনো আমার পথচলার অনুপ্রেরণা।’
বাংলাদেশের চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাকের অবদান স্মরণ করে শাকিব বলেন, চলচ্চিত্র যতদিন থাকবে, ততদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এই কিংবদন্তি। তার ভাষায়, ‘বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে।’
সবশেষে প্রিয় নায়করাজের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শাকিব লেখেন, ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নায়করাজ রাজ্জাকের নাম অবিচ্ছেদ্য। অভিনয়, ব্যক্তিত্ব ও দীর্ঘ কর্মজীবনের মাধ্যমে তিনি যে অবস্থান তৈরি করেছেন, তা প্রজন্মের পর প্রজন্মের শিল্পীদের কাছে অনুপ্রেরণার। শাকিব খানের স্মৃতিচারণেও উঠে এসেছে সেই কিংবদন্তির প্রতি একজন উত্তরসূরির গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ব্যক্তিগত কৃতজ্ঞতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিবের কাছে নায়করাজ ছিলেন অভিভাবকের মতো

আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬