ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক Logo কাগজের রোগীকে দেওয়া হচ্ছে এক্স-রে রিপোর্ট দেওয়ার অভিযোগ Logo কাঁধে সন্তান, মাথায় শাকের বোঝা, সংগ্রামী মা মমতার জীবনযুদ্ধ Logo ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ

কলমাকান্দায় কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা

‘স্বপ্ন যারা দেখে, তারাই একদিন ইতিহাস রচনা করে’ এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ইবতেদায়ী পঞ্চম, দাখিল অষ্টম, জুনিয়র বৃত্তি এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষক পান্না সাহা ও এনামুল হক তালুকদারের যৌথ সঞ্চালনায় কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ ও আজিজুল ইসলাম মানহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা ও বাইবেল পাঠ করা হয়। পরে কৃতী শিক্ষার্থী আজিজুল ইসলাম মানহা এবং তানভীর আহমেদ তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বই উপহার দেন। এ ছাড়া বিভিন্ন বিখ্যাত লেখকের বইও শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্জিত মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সাফল্যের এ অর্জন ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে হবে। নিজেদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের এমন সম্মাননা তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, জারি গান, নজরুলগীতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান

কলমাকান্দায় কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৮:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬