ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

শাহজাদপুরে হামরুবেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম,এ মুহিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে হাম রুবেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম,এ মুহিত। সারাদেশের ন্যায় শাহজাদপুরেও সোমবার হামরুবেলার এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পোতাজিয়াতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম,এ মুহিত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মিল্কভিটার পরিচালক আরিফুজ্জামান আরিফ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ সহ দলীয় ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং চিকিৎসকবৃন্দ। এসময় প্রতিমন্ত্রী বলেন, স্বৈরচার সরকারের দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের ভুল নীতি হাম রুবেলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে তবে, স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। আমরা স্বাস্থ্য ক্ষাতকে উন্নত করার লক্ষেই কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সারাদেশে এ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষাতকে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে। সারাদেশে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করার হবে। এ লক্ষে কাজ করছি আমরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

শাহজাদপুরে হামরুবেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম,এ মুহিত

আপডেট সময় ০৪:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬