বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, উপজেলা ভূমি সহকারি কমিশনার পলাশ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডঃ গোলাম মোর্শেদ সজিব, আগৈলঝাড়া থানার ওসি তদন্ত সুসংকর মল্লিক, আরএমও ডাঃ শিশির কুমার গাইন, ডাঃ মিরন হালদার, স্টোরকিপার আব্দুল আজিজ ২০/৮/২০২৬ইং এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে জেলা প্রশাসক তিনি হাসপাতালের সকল বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন ও সার্বিক দিক তুলে ধরে আলোচনা করেন এবং রোগিদের পরামর্শ দিয়ে থাকেন এবং দায়িত্বরত আনসার সদস্যদের কথা শুনে তাদের সুশৃংখলা দায়িত্ব পালন করার লক্ষ্যে আপনারা সঠিক দায়িত্ব পালন করবেন বলেন জানান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধর ও রোগীদের সেবার মান আগের চেয়ে বর্তমানে দিনার দিন উন্নতির দিকে যাচ্ছে বলে জানান ডাঃ গোলাম মোরশেদ সজিব এ সময় ডিসি মহোদয় তার কথা গুরুত্ব সহকারে শোনার পরে এবং পরিদর্শনের শেষে সেবার মান সার্বিক মানের সন্তোষ প্রকাশ করেন এছাড়া যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে রোগীর ক্ষেত্রে সর্বক্ষণ জেলা প্রশাসক পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ও যে যার দায়িত্ব নিরলস ভাবে পালন করে যাবেন।
সংবাদ শিরোনাম
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক
-
সাইফুল মৃধা আগৈলঝাড়া - আপডেট সময় ০৮:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- 47
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















