চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের সিরাত ময়দানে আগামী ২৫ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। ১৯ দিনব্যাপী এ মাহফিল আগামী ১১ই রবিউল আউয়াল শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল, ২৫ অগাষ্ট থেকে ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সমাপ্ত হবে। মাহফিল উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় চুনতী সীরাতুন্নবী (সা.) মাহফিলের স্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মাহফিল মোতায়াল্লী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাহফিল মোতায়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজাদা তৈয়বুল হক বেদার। সভায় বক্তব্য দেন আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ ফারুক হোসাইন, আলহাজ্ব ওলিউদ্দিন, কফিলউদ্দিন লিটু ও অ্যাডভোকেট মিনহাজুল আবরার। এ সময় উপস্থিত ছিলেন কামরুল হুদা, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, আবু সাদেক খান, এবাদুর রহমান, সাদুর রহমান, শাহ মঞ্জিলের প্রেস সচিব সোহেল তাজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মাহাফিল কমিটি এবারের বাজেট ৬ কোটি টাকা ঘোষণা করেন। এবারের ১৯ দিনব্যাপী মাহফিল আয়োজনের সম্ভাব্য বাজেট প্রায় ৬ কোটি টাকা।
ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অনুদান ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে প্রতিবছর এ মাহফিলের যাবতীয় ব্যয় করা হয়। বক্তারা বলেন, চুনতীর ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফিলের সংবাদ ও কার্যক্রম দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রচারের জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। মাহফিলকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত অতিথি, আলেম-ওলামা ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত করা হয়েছে। মাহফিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সংবাদ শিরোনাম
১৯ দিনব্যাপী সীরাতুন্নবী সা. মাহফিল ২৫ আগস্ট শুরু
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০৮:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- 61
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ













