ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান Logo শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক সরিষা চাষে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ

দিনাজপুরে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ, ১০ যুবকের হাতে সনদ

সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে অংশগ্রহণকারী ১০ জন যুবকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ১০ জন যুবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়, যা ভবিষ্যতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত অঞ্চলের যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করতে পারবে এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের বাস্তব জীবনে শেখা দক্ষতার প্রয়োগ ঘটিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিরল থানার অফিসার ইনচার্জ, বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা

দিনাজপুরে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ, ১০ যুবকের হাতে সনদ

আপডেট সময় ০৮:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬