ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা Logo কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে তা-ব Logo খুলনায় জাতীয় যুব দিবস পালিত Logo টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার Logo সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি Logo মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন Logo পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ Logo লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক Logo পাহাড় কেটে সাতটি স্থাপনা, চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বাড়িঘর ও মুরগির খামার নির্মাণের অভিযোগ Logo কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

লামায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে নদীর বিভিন্ন পয়েন্ট ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত ১০টি স্তুপে প্রায় ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা লঙ্ঘনের দায়ে একটি দোকানের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় দোকানিকে ২ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে, নগদ অর্থ আদায় শেষে আটক ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা

লামায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ

আপডেট সময় ০৮:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬