ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

খুলনার ফুলতলায় বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান, কৃষি ব্যাংকের ঋণগ্রহীতাদের সুদ মওকুফ, রাজু হত্যার প্রতিবাদ এবং প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ আগস্ট সকাল ১১টায় ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরে ‘নিরাপদ খুলনা চাই’ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা শাখার আহ্বায়ক আহসানুল হক লন্ডনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজোয়ান আকুঞ্জী রাজার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান, কবি ও সাংবাদিক আনন্দ কুমার স্বর, সাংবাদিক তরিকুল ইসলাম টলার, উপদেষ্টা ও সাংবাদিক মিয়া বদরুল আলম এবং কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মো. দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মোহাম্মদ হেলালুজ্জামান, ডুমুরিয়া উপজেলা সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, মহসিন বিশ্বাস, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম নান্টু ভূঁইয়া, মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা, জাহাঙ্গীর হোসেন খোকা, সাংবাদিক ঐক্যজোট খুলনা জেলা সভাপতি এস এম মমিনুর রহমান, আশরাফুল আলম তুহিন, মুফতি ফজলুল করিম, শাহানাজ পারভীন মেম্বার, মোন্তাজ উদ্দিন গাজী, ডা. জয়দেব, মোঃ নাসির গাজী, ডা. সুব্রত বিকাশ ম-ল, মোঃ সোহেল সরদার, মোহাম্মদ ইউসুফ মোল্লা, মোঃ আনিসুর রহমান, শহিদুল ইসলাম মিঠু, জায়েদ হোসেন, মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চলের কৃষি ও জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করছে। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। একই সঙ্গে কৃষি ব্যাংকের ঋণগ্রহীতাদের সুদ মওকুফ, রাজু হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান তারা। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন থেকে দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

আপডেট সময় ০৮:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬