ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত-১, আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই ব্যক্তি গণপিটুনির শিকার হয়। এতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রাম ও সংলগ্ন ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাদুরগাছা গ্রামের মৃত ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের গোয়ালঘরে গভীর রাতে গরু চুরি করতে যায় কয়েকজন চোর। এ সময় তারা বাড়ির গেট ও দরজা-জানালা বন্ধ করে দেয়। পরে গোয়ালঘর থেকে দুটি গরুর মধ্যে একটি নিয়ে পালিয়ে যায়। ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা বাড়ির গেটের তালা ভেঙে পরিবারের সদস্যদের উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আশপাশের এলাকায় চোরদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে রাত ৩টার দিকে উপজেলার ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে একটি গরুসহ দুই চোরকে আটক করেন গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে একজন নিহত হয় এবং অপারজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশের উদ্ধার করা দুই ব্যক্তির মধ্যে মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। একজন মারা গেছেন এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি এসময় উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত-১, আহত ১

আপডেট সময় ০৮:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬