ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক দুইবারের সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অন্যায়, অগঠনতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে গতকাল বিকেলে ফের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৭ আগস্টও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এছাড়া গত ২০ আগস্ট শ্রীমঙ্গল শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান মো. তাজ উদ্দিন তাজু। অব্যাহতির এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে ওঠেছে শ্রীমঙ্গলের রাজপথ। শনিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে শহরের শাপলাবাগ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের হবিগঞ্জ রোড, চৌমুহনা এবং স্টেশন রোড প্রদক্ষিণ করে রেলস্টেশনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে দলটির তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন বলেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি ছাড়াই মো. তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায় ও অগঠনতান্ত্রিক। তিনি আরও বলেন, তাজু তৃণমূল পর্যায়ের সবচেয়ে জননন্দিত ও ত্যাগী নেতা। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলের দুঃসময়ে তাঁর বিরুদ্ধে ৩০টির বেশি মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে এবং তিনি ৭২০ দিন কারাবাস করেছেন। এমনকি ২০১৮ সালের ৫ জানুয়ারি খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে মিছিলে পুলিশের হামলায় তাঁর ডান পা ভেঙে যায়। নেতাকর্মীদের অভিযোগ, চাঁদাবাজ ও বালু সিন্ডিকেটে জড়িত কয়েকজন ব্যক্তির ইন্ধনে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে আওয়ামী পুনর্বাসন ও সামনের কাউন্সিলে ‘পকেট কমিটি’ গঠনের পাঁয়তারা করা হচ্ছে। সমাবেশ থেকে দলের কাছে চার দফা দাবি জানানো হয়।দাবিগুলো হলোÑঅব্যাহতির আদেশ দ্রুত প্রত্যাহার করা, জেলা ও উপজেলা বিএনপি যৌথ সভা ডেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা, উৎসবমুখর পরিবেশে দ্রুত দলীয় কাউন্সিল আয়োজন করা এবং একক প্রভাবমুক্ত নিয়মতান্ত্রিক উপায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করা। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়াারি দেন নেতাকর্মীরা। এর মধ্যে রেেছ জাতীয়প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রোডমার্চ এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। এর আগে গত ১৬ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে মো. তাজ উদ্দিন তাজুকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সুপারিশের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

আপডেট সময় ০৮:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬