আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে ইসমাঈল হোসেন তোতাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ আগস্ট বিকাল ৫ ঘটিকায় গ্যাংচিল এলাকার ৭ ও ৮নং ওয়ার্ডে আয়োজিত এই আলোচনা সভায় স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ৮নং চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবদুল মতিন তোতা চেয়ারম্যানের সন্তান ইসমাঈল হোসেন তোতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: ইব্রাহিম তোতা। এছাড়া বক্তব্য রাখেন চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আবুল খায়ের এবং চর এলাহী দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক মঈনউদ্দীন। বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং চর এলাহী ইউনিয়নে ইসমাঈল হোসেন তোতাকে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
কোম্পানীগঞ্জে ইসমাঈল তোতাকে চরএলাহী ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি
-
সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী - আপডেট সময় ০৭:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- 95
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ













