ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

জয়ন্তিকা ট্রেন থেকে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী আন্তনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করেছে বিজিবি, র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স। গত শনিবার (২২ আগস্ট) বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গতকাল দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর এক প্রেবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে আমদানিকৃত পণ্য পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই যৌথ টাস্কফোর্স পরিচালিত হয়। এসময় শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে ট্রেনযোগে এসব মালামাল পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

জয়ন্তিকা ট্রেন থেকে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

আপডেট সময় ০৮:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬