ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

জগন্নাথপুর-কুবাজপুর-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে লংমার্চ ও বিশাল মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুর-কুবাজপুর থেকে বেগমপুর সড়ক দ্রুত সংস্কার ও যান চলাচলের উপযোগী করার দাবিতে লংমার্চ ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের উদ্যোগে কুবাজপুর থেকে জগন্নাথপুর পৌর পয়েন্ট পর্যন্ত এ লংমার্চ অনুষ্ঠিত হয়। পরে লংমার্চ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের আহ্বায়ক মাসুম আহমদের সভাপতিত্বে এবং রিয়াজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় এলাকার শতাধিক মানুষ লংমার্চ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, জগন্নাথপুর-কুবাজপুর থেকে বেগমপুর সড়কটি দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত ও সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বক্তারা আরও বলেন, এ অঞ্চলের শত শত শিক্ষার্থী প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের জন্য পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে। সড়কটির বেহাল অবস্থার কারণে বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মানববন্ধনে তারা বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখনও জগন্নাথপুরের এই অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার দিক থেকে পিছিয়ে রয়েছে। দীর্ঘদিনের এই অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করার দাবি জানান তারা। এ সময় এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের কাছে জোর দাবি জানান বক্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

জগন্নাথপুর-কুবাজপুর-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে লংমার্চ ও বিশাল মানববন্ধন

আপডেট সময় ০৮:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬