ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

লোহাগাড়া দরবেশহাট-ডিসি সড়কের বেহাল দশা ধান চাষ করে প্রতিবাদ

চট্টগ্রামের লোহাগাড়ার দরবেশহাট-ডিসি সড়কের বেহাল দশা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষ চলাচল করার মত কোন ধরনের সুযোগ নেই। পুরো সড়ক জুড়েই বড় বড় গর্তে পানি জমাট হয়ে আছে। এতে জনজীবন একেবারেই অচল হয়ে পড়েছে। এই অঞ্চলের কৃষকরা পণ্য আনায়ন করতে পারছে না। ব্যাবসায়িদের কষ্টের সিমা নেই। শিক্ষার্থীরা চলাচল করতে পারছেনা। গর্ভবতী মহিলাদের রাস্তায় প্রসবের ঘটনা ঘটছে। পুটিবিলা হাজির রাস্তার মোড়ে সুবিশাল গর্তের হাঁটু পানিতে ধান চাষ করে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছেন -এটি আর হেঁটে চলার পথ নেই, পুরোদমে ধান চাষের যোগ্য জমিতে পরিণত হয়েছে। বয়স্করা গাড়িতে উটলেই কোমার ভাঙ্গার উপক্রম হচ্ছে। গাড়ি চলাচলের সম্পূর্ন অযোগ্য হয়ে পড়েছে এই সড়কটি। গাড়ি চালক জিয়াউর রহমান আক্ষেপ করে বলেন, এই রাস্তায় একবার গাড়ি চালালে সিএনজির সমস্ত নট-বল্টু আলগা হয়ে যায়, দিনশেষে সোজা গ্যারেজে ছুটতে হয়।শুধু গাড়ির যন্ত্রাংশই নয়, যাত্রী ও চালকদের কোমর ভেঙে শেষ। পাহাড়ি কাঠ ও বালুর গাড়ির দাপটে ধ্বংস সড়কটির এই কঙ্কালসার চেহারার মূলে রয়েছে ধারণক্ষমতার অতিরিক্ত বোঝাই ভারী যানবাহনের অবাধ চলাচল। প্রতিদিন কাঠ, বাঁশ এবং বালুভর্তি শত শত ট্রাক কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে এ পথ ব্যবহার করছে। অবস্থা এতটাই শোচনীয় যে পুটিবিলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইকবাল স্বীকার করেছেন, সড়কটিতে প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এবং তিনি উপজেলা প্রশাসনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। অন্যদিকে লোহাগাড়া উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ পরিস্থিতি মারাত্মক নাজুক বলে স্বীকার করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে দ্রুততম সময়ে সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে আশ্বাসের বাণী শুনতে শুনতে ক্লান্ত স্থানীয়দের প্রশ্ন-প্রশাসনের এই আশ্বাস কি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার সতাসত্য কার্যকর কোনো তদন্ত ও পদক্ষেপ নিয়ে মানুষের এই দুর্বিসহ যাতায়াতের অবসান ঘটানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

লোহাগাড়া দরবেশহাট-ডিসি সড়কের বেহাল দশা ধান চাষ করে প্রতিবাদ

আপডেট সময় ০৮:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬