ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান Logo শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক সরিষা চাষে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ

হারাগাছ পৌরসভার সার্বিক উন্নয়নে এমপি আখতার হোসেনকে স্মারকলিপি প্রদান

রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব জনাব আখতার হোসেনের কাছে হারাগাছ পৌরসভার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২২ আগস্ট ২০২৬ তারিখে হারাগাছ পৌর প্রশাসক মারফত পৌর কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর পক্ষে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। ?স্মারকলিপিতে জানানো হয়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হারাগাছ পৌরসভা দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বরাদ্দের অভাবে অবহেলিত। তবে সংসদ সদস্যের প্রচেষ্টায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রাপ্ত প্রায় ৬ কোটি টাকার বিশেষ বরাদ্দের মাধ্যমে জরুরি রাস্তা ও ড্রেন নির্মাণের টেন্ডার আহ্বান করা সম্ভব হয়েছে। উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে স্মারকলিপিতে যেসব প্রধান দাবি উত্থাপন করা হয়েছে: হাট-বাজার ও পার্ক নির্মাণ: রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত গোল্ডেনের ঘাট ব্রিজ সংলগ্ন জায়গায় সাপ্তাহিক পৌর হাট-বাজার সৃজন করা প্রয়োজন এবং ধুম নদীকে কেন্দ্র করে একটি বিনোদন পার্ক ও ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়। পৌরসভা গ্রেড উন্নীতকরণ: দীর্ঘদিনের ‘গ’ শ্রেণি থেকে পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার আহ্বান জানানো হয়, যাতে সাধারণ বরাদ্দ, ঠএঋ ও ঞঈই সুবিধা বৃদ্ধি পায়। বকেয়া বেতন ও বিশেষ বরাদ্দ: পৌরসভার কর্মীদের ৫৮ মাসের বকেয়া বেতন-ভাতার জন্য প্রায় ২ কোটি ৬৩ লক্ষ টাকা অনুদান এবং পৌরসভার উন্নয়নে আরও ১৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ক্ষেত্রে এমপি সাহেবের রাজনৈতিক সুপারিশ চাওয়া হয়। কমিউনিটি সেন্টার স্থাপন: ঘনবসতিপূর্ণ এ এলাকায় সামাজিক অনুষ্ঠানের সুবিধা বাড়াতে জরাজীর্ণ ফুড গোডাউন ভেঙে একটি নতুন ‘কমিউনিটি সেন্টার কাম-অডিটোরিয়াম’ নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
পৌরবাসীকে আধুনিক নাগরিক সুবিধা প্রদান এবং ‘গ্রিন-ক্লিন’ আলোকিত শহর গড়তে সংসদ সদস্যের ধারাবাহিক সহযোগিতা ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন হারাগাছ পৌরবাসী ও কর্মচারীবৃন্দ।

ট্যাগস :

দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা

হারাগাছ পৌরসভার সার্বিক উন্নয়নে এমপি আখতার হোসেনকে স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৮:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬