পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ১নং মাটিভাংগা ইউনিয়নের দক্ষিণ বানিয়ারী গ্রামে পূর্ব শত্রুতার জেরে হাঁস দিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদে গৃহবধুর উপর প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নাজিরপু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। জানা গেছে ২৩ আগস্ট সকাল আনুমানিক ৮টার সময়ে প্রতিপক্ষ জাকির ফকির(৫০) স্থানীয় ফেরদাউস শেখ এর আমন ফসলী জমিতে পূর্ব শত্রুতার জেরে হাস দিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদ করেন ফেরদাউস শেখ এর স্ত্রী মারজান বেগম(৩৫)। এ সময় জাকির ফকির ও তার লোকজন লাঠি দিয়া মারজান বেগমকে বেধম ভাবে মারপিট করে যা মাথায় লেগে রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ। এ সময় মারজান এর ছেলে মিজান প্রতিক্ষকের হাত হইতে তার মাকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষ মিজানকেও মারপিট করে। মারজানের ভাই মাহাবুব খান জানান, দীর্ঘদিন প্রতিপক্ষের সঙ্গে জমি-জামার বিরোধ থাকায় প্রতিপক্ষরা আমার বোনকে এভাবেই হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ ব্যাপারে নাজিরপুর থানায় আইনের সহায়তা পেতে ভুক্তভোগীরা একটি অভিযোগ দাখিল করেন। মারজানের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎস্যক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সংবাদ শিরোনাম
পূর্ব শত্রুতার জেরে হাঁস দিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদে গৃহবধূর উপরে প্রতিপক্ষের হামলা
-
আকরাম আলী ডাকুয়া; (নাজিরপুর) পিরোজপুর - আপডেট সময় ০৮:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- 60
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















