ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’

  • বিনোদন:
  • আপডেট সময় ১২:১৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 46

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে চমকে দিয়েছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক।
ভ্লগ সিরিজের নতুন একটি পর্বে তার আলোচনার বিষয় ছিল প্রয়াত এই সাবেক সরকার প্রধানকে নিয়ে। সেখানে বেগম জিয়ার সাজে ক্যামেরার সামনে আসেন অভিনেত্রী; যা দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসছেন চমক।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামের ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন এই অভিনেত্রী।
‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।
ঢাকার জিয়া উদ্যানসহ স্টুডিওতে ধারণ করা ওই ভিডিও; সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়, যা অবিকল বেগম জিয়ার পরিচিত উপস্থিতিকে মনে করিয়ে দেয়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই তার নিখুঁত সাজ ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেছেন।
কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী, পুরো খালেদা জিয়ার মতোই লাগছে। কেউ কেউ বলেছেন, এই প্রথম কেউ তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করল।
আবার কারও মতে, ভিডিওটি দেখে মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন সত্যিই বেগম খালেদা জিয়া।
এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও বেশ আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন।
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন।
‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় সব নাটক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প দিনেই দর্শকপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। বর্তমানে ভ্লগিং নিয়েও ব্যস্ত দেখা যায় তাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’

আপডেট সময় ১২:১৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬