ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

বদলে যাচ্ছে শাহরুখের ‘মান্নাত’

  • বিনোদন:
  • আপডেট সময় ১২:৩৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 70

বলিউড বাদশাহ শাহরুখ খানের সমুদ্রপাড়ের বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’র সংস্কারের কাজ চলছে বেশ কয়েক মাস ধরে। এ কারণে স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান ও আব্রাম এবং মেয়ে সুহানাকে নিয়ে আপাতত অন্যত্র থাকছেন অভিনেতা। তবে ভক্তদের কৌতূহল-সংস্কারের পর ঠিক কেমন হবে শাহরুখের স্বপ্নের বাড়ি?
এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বলিউডের পরিচিত প্রযোজক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আনন্দ প-িত। তার প্রতিষ্ঠান শাহরুখ খানের একাধিক সম্পত্তির নির্মাণ ও সংস্কারের সঙ্গে যুক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মান্নাত’র সংস্কার নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।
আনন্দ প-িতের দাবি, ‘মান্নাত’র পেছনের দিকে বেশ কয়েকটি নতুন তলা তৈরি করা হচ্ছে। শাহরুখের এই সমুদ্রপাড়ের বাংলোয় আরও দুই তলা যোগ করার জন্য আবেদনও করা হয়েছে। অনুমোদন পেলে বাড়িটির মোট বিল্ট-আপ এরিয়া প্রায় ৬১৬ বর্গমিটার বাড়বে। এই নির্মাণকাজে আনুমানিক ২৫ কোটি রুপি ব্যয় হতে পারে।
সমুদ্রের খুব কাছাকাছি হওয়ায় ‘মান্নাত’র মতো ঐতিহ্যবাহী স্থাপনায় বাড়তি তলা নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতির বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ কারণে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির কাছে অনুমতি চেয়েছেন শাহরুখ।
সংস্কারের কারণে শাহরুখ ও তার পরিবার বর্তমানে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকছেন। ওই বাড়িটির মালিক বর্ষীয়ান প্রযোজক বাসু ভগনানী। সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন তারকা পরিবারটি।
শুধু ‘মান্নাত’ নয়, শাহরুখের আরও একটি পুরোনো সম্পত্তির পুনর্র্নিমাণের কাজও করছেন আনন্দ প-িতের প্রতিষ্ঠান। মুম্বাইয়ের কার্টার রোডের ওই সম্পত্তির সঙ্গে শাহরুখের রয়েছে বিশেষ আবেগের সম্পর্ক।
আনন্দ জানিয়েছেন, কাজ শুরুর আগে তিনি জানতেন না বাড়িটির সঙ্গে শাহরুখের এতটা স্মৃতি জড়িয়ে আছে। পরে অভিনেতার কাছ থেকেই বিষয়টি জানতে পারেন। ১৯৯১ সালে দিল্লি থেকে মুম্বাইয়ে এসে গৌরী খানকে বিয়ে করার পর সেটিই ছিল মুম্বাইয়ে শাহরুখের কেনা প্রথম ফ্ল্যাট।
২০০১ সালে ‘মান্নাত’-এ উঠে যাওয়ার পরও ওই ফ্ল্যাটটি নিজের কাছে রেখে দেন শাহরুখ। বর্তমানে সেটি ভাড়া দেওয়া রয়েছে। সমুদ্রের দিকে মুখ করা এই সম্পত্তিরও বড় ধরনের পুনর্র্নিমাণের পরিকল্পনা রয়েছে।
আনন্দ প-িতের ভাষ্য অনুযায়ী, ওই প্রকল্পে প্রায় ২৮০০ বর্গফুট জায়গার ওপর অতিরিক্ত নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০২৭ সালের মধ্যে শেষ হওয়ার কথা। নতুন ফ্ল্যাটের প্রতি বর্গফুটের সম্ভাব্য মূল্য ১ লাখ ৫০ হাজার রুপি হিসেবে ধরলে পুনর্র্নিমাণের পর সম্পত্তিটির মূল্য প্রায় ৪২ কোটি রুপির হতে পারে।

রিয়েল এস্টেট ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও পরিচিত আনন্দ প-িত। ‘টোটাল ধামাল’ ও ‘ধামাল ৪’র মতো সিনেমা প্রযোজনা করেছেন তিনি। তার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বলিউডের একাধিক তারকার সঙ্গে কাজ করছে। শাহরুখ খান ছাড়াও অজয় দেবগন, হৃতিক রোশন ও রাকেশ রোশনের মতো তারকার সম্পত্তি নিয়েও কাজ করেছেন তিনি।
তবে শাহরুখ খানের ‘মান্নাত’ বরাবরই ভক্তদের কাছে আলাদা আবেগের জায়গা। সংস্কারের পর বাড়িটিতে কী কী নতুন সংযোজন হচ্ছে, তা নিয়ে তাই আগ্রহের শেষ নেই। আপাতত জানা গেছে, নতুন দুই তলা যুক্ত হওয়ার পাশাপাশি বাড়িটির পেছনের অংশেও বেশ কিছু পরিবর্তন আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বদলে যাচ্ছে শাহরুখের ‘মান্নাত’

আপডেট সময় ১২:৩৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬