ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

জগন্নাথপুরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে থানার এসআই মো. মতিউর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান বিশ্বাস ও এসআই কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর নোয়াগাঁও (চাইল্লা) গ্রামের সোনাই মিয়ার ছেলে মো. আল আমিন(২৮)কে গন্ধর্বপুর-শেখপাড়া পয়েন্ট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের শিব্বির আহমদের ছেলে নুরুল আহম্মদ(২১) এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ (উলুছন পাড়া) গ্রামের মৃত এলাইচ মিয়ার ছেলে মো. শিপু(৪২)কে বুধরাইল-আকিলপুর এলাকার আকিল শাহর বসতবাড়ির ছায়েদ মিয়া-ছাদ মিয়ার বসতঘর থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক বিশেষ অভিযানে গ্রেফতারকৃত তিন আসামিকে রোববার (২৩ আগস্ট) বিকেলে পুলিশ পাহারায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

জগন্নাথপুরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

আপডেট সময় ০২:৩৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬