ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

লামায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বান্দরবানের লামা উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে লামা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল, ডা: সোলাইমান, ডা: ফরহাদ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: মঈন উদ্দিন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্ব ও অকাল মৃত্যু থেকে রক্ষা করতে হাম-রুবেলা টিকা অত্যন্ত কার্যকর। সরকারের এই বিশেষ উদ্যোগ সফল করতে এবং একটি সুস্থ জাতি গঠনে প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় নির্ধারিত কেন্দ্রে একযোগে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সসীমার কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সেজন্য স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লামা উপজেলায় ১৮৪২৫ জন শিশু এই টিকা পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

লামায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় ০৪:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬