ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা! Logo দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঠাকুর আবুল আজম

ঠোঁট আর আঙ্গুলের সাহায্যে বাদ্যযন্ত্রের সুর তোলেন খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন

ঠোঁট আর আঙ্গুলের সাহায্যেই বাদ্যযন্ত্র খমক কিংবা দোতারার সুর তোলতে পারেন তিনি। সামনা সামনি না দেখলে যা বিশ্বাস করা যায়না। অবিশ্বাস্য ও ঈর্ষনীয় এই সংগীত প্রতিভার নাম হোসাইন মাহমুদ শাহীন। দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সক্রিয় সদস্য তিনি। ২০০০ইং সনে দৈনিক মানচিত্র পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে শুরু হয়েছিল তার সাংবাদিকতা পেশায় পথচলা। পরবর্তীতে দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন ও সাপ্তাহিক গ্রাম বাংলার কথা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন দীর্ঘদিন। বর্তমানে জেলার সাংবাদিক অঙ্গনে কোন্দল গ্রুপিং লবিং এর কারণে অনেকটা নিরাপদ দূরত্বে তার অবস্থান। তবে ঠোঁট আর আঙ্গুলের সাহায্যেই বাদ্যযন্ত্র খমক কিংবা দোতারার সুর তোলে জেলার পঞ্চরতœ বাউল যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছনরাজা,গানের স¤্রাট বাউল কামাল পাশা,বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বীণ শাহ রচিত জনপ্রিয় গানগুলোতে সুর সঞ্চালন করে নিয়মিত আনন্দ উপভোগের পাশাপাশি দু:খ কষ্টকে জয় করেন তিনি। ২০০৩ সাল থেকে তিনি সুনামগঞ্জের প্রথম সাংস্কৃতিক সংগঠন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সঙ্গে ওৎপ্রোতভাবে জড়িত রয়েছেন। প্রতিবছরের ৬ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাউল কামাল পাশার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে তাকে ঠোঁট দ্বারা সহশিল্পীদের পরিবেশিত গানে সুর সংযোজন করতে দেখা যায়। সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের অনেকে প্রথমে বিষয়টির প্রতি তেমন গুরুত্ব না দিলেও স্থানীয় সাংবাদিক ডিবিসি টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আসাদ মনি, গত ২২/০২/২০২৫ইং তারিখে “ঠোঁট আর আঙ্গুলের সাহায্যেই বাদ্যযন্ত্র খমক কিংবা দোতারার সুর তোলেন শাহীন” শিরোনামে ডিবিসি টেলিভিশনে একটি সংবাদ প্রকাশ করে সর্বপ্রথম তাকে দেশবাসীর সামনে উপস্থাপন করেন স্বমহীমায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ সৈয়দ সাইদুল,মোহাম্মদ শান্ত,এবি সিদ্দিক পল,অখিল বৈদ্য, দেলোয়ার হোসেন রাফিন,এ.এইচ জাকির,মোহাম্মদ সাদ্দাম হোসাইন,এস.এম মামুন কাদেরী,মোবারক হোসাইন,শাকিল প্রধান, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রোকন, অনিক চৌধুরী তপু,বিথী খাতুন,এবিএস কনক,নরেন ভট্টাচার্য্য,শুভ আহমেদ,মোস্তাফিজুর রহমান ও তাহিদ হোসাইনসহ অনেকেই তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে মতামত ব্যক্ত করেন। প্রতিভাবান শিল্পী হোসাইন মাহমুদ শাহীন ১৯৬৯ সালের ১০ জুলাই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। বাদাঘাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম সিরাজ মিয়া সর্দারের ২য় পুত্র তিনি। সুনামগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের হাছননগর ময়নারপয়েন্টস্থিত নিসর্গ ১নং বাসভবনের বাসিন্দাও তিনি। ইতিপূর্বে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী বাউল দলের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক গীতিকবি নজরুল ইসলাম ও সদস্যসচিব নাট্যশিল্পী আফতাব উদ্দিন বলেন,শিল্পী শাহীন ভাই একজন প্রতিভাবান সুরশিল্পী এবং আমাদের সংগঠনের প্রাণভোমরা। আমরা তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। একান্ত সাক্ষাৎকারে হোসাইন মাহমুদ শাহীন বলেন, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরন করেন। মৃত্যুকালে নেত্রীর বয়স ছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। তিনি মারা যাবেন আমরা জানতাম। কিন্তু অসুস্থ ও চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান লেখার জন্য আমি আমাদের সংগঠনের সকল শিল্পীদেরকে অনুরোধ করি। কিন্তু কেউই আমার অনুরোধ রাখলেননা। শেষ পর্যন্ত বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক গীতিকার আল হেলাল এ অসাধ্যকে সাধন করলো। আমার অনুরোধের প্রেক্ষিতে আল হেলাল তাৎক্ষনিকভাবে গত ৬ ডিসেম্বর রাতে একটি গান রচনা করে নিজেই সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে পরিবেশন করে। আমার কাছে নেত্রীর জীবদ্ধশায় তাঁকে নিয়ে গান রচনা করার তাগিদ দেওয়া এবং রচয়িতার মাধ্যমে সেই গানটি পরিবেশন করানো সত্যিই একটি ভালো কাজ বলে মনে হয়েছিল। কিন্তু আমি ঐ সময়ে মোবাইলে ভিডিও ধারন করায় নিজে গানটিতে আমার ঠোঁট আর আঙ্গুলের সাহায্যে সুর সংযোজন করতে পারেনি। নেত্রীর জীবদ্ধশায় এই মহৎ কাজটি করতে না পারায় এ দু:খটি আমার আজীবন থেকেই যাবে। সেদিনকার কথা উল্লেখ করে হোসাইন মাহমুদ শাহীন বলেন, শনিবার (৬ ডিসেম্বর ২৫ইং) বিকেল ৫ টা হতে রাত ১টা পর্যন্ত সুনামগঞ্জে গানে গানে বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এঁর ১২৪ তম জন্মবার্ষিকী পালিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা শিল্পকলা একাডেমির তালিকাভূক্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এর উদ্যোগে এক আলোচনা সভা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সভাপতি মোঃ সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভার পরে একাধারে ৫০টি কামালগীতি পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। সমাপনীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে “মাদার অব ডেমোক্রেসি,গণতন্ত্রের মূল প্রবক্তা শান্তির দূত বিশ্বনেত্রী খালেদা জিয়া” শিরোনামে স্বরচিত গান পরিবেশন করেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও দৈনিক খবরপত্র প্রতিনিধি সাংবাদিক বাউল আল হেলাল। অপূর্ব ছন্দ ও মাধুর্য্যে ভরা ৪ অন্তরার সেই গানটি হলো, “মাদার অব ডেমোক্রেসী,গণতন্ত্রের মূল প্রবক্তা/শান্তির দূত বিশ্বনেত্রী,খালেদা জিয়া।। দেশনেত্রী,বিশ্বনেত্রী খালেদা জিয়া।। (১) ১৫ আগস্ট পয়তাল্লিশে,জন্ম নিলেন ভারতবর্ষে/কষ্ট ভূলতেন হেসে হেসে,৬০ সালে করেন বিয়া।। (২) পুতুল নামে ডাকতেন সবাই,৩ বোন তারা আরো ২ ভাই/ তারেক জিয়ার আর কেহ নাই,যতই সবে বুঝাই গিয়া।। (৩) ফাইটার ফর ডেমোক্রেসী,পদক দিল নিউ জার্সী/জানেন সারা বিশ্ববাসী,আমরা ডাকি ম্যাডাম কইয়া।। (৪) প্রধানমন্ত্রী ৩ বার হলেন,পঞ্চমবারে জেলে গেলেন/নীতির প্রশ্নে অটল রইলেন, দেখলাম আমি হেলাল মিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা

ঠোঁট আর আঙ্গুলের সাহায্যে বাদ্যযন্ত্রের সুর তোলেন খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন

আপডেট সময় ০২:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬