ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। দুর্গাপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তারসহ সার্বিক পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে একইভাবে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন খন্দকার শাকের আহমেদ। দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পাওয়ায় দুর্গাপুর থানার পুলিশ সদস্য, কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। পুরস্কার গ্রহণের পর ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। আমার এই অর্জন দুর্গাপুর থানার সব পুলিশ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও ইভটিজিংরোধে কাউকে ছাড় দেয়া হবেনা। এ কাজে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

আপডেট সময় ০২:৪৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬