ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

চিলাহাটির দালালগঞ্জে সড়ক ভেঙে উল্টে গেল ইটভর্তি ট্রাক

নীলফামারী জেলার চিলাহাটির দালালগঞ্জে সড়কের ভাঙা অংশ দিয়ে যাওয়ার সময় ১০ চাকা ইটভর্তি একটি ট্রাক উল্টে গেছে। এ ঘটনায় সড়কে যান চলাচলে সাময়িক বিঘœ সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দালালগঞ্জের ওই সড়কের একটি অংশ বেশ কিছুদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। এর মধ্যে ইটভর্তি ট্রাকটি ওই স্থান অতিক্রম করার সময় সড়কের ভাঙা অংশে পড়ে উল্টে যায়। ট্রাকটি উল্টে যাওয়ার পর সড়কে থাকা ইট ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ইট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, সড়কের ভাঙা অংশ দ্রুত সংস্কার করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

চিলাহাটির দালালগঞ্জে সড়ক ভেঙে উল্টে গেল ইটভর্তি ট্রাক

আপডেট সময় ০২:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬