চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব হিংগুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ী ৪র্থ থেকে দাখিল ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫শে আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। মাদ্রাসার সুপার মাওলানা আহমদ উল্লাহর উদ্বোধনী বক্তব্যের পর, শিক্ষক আঃ সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা পরিবারের সদস্য জনাব রবিউল হোসেন, কামরুল ইসলাম সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী আঃ রহমান এবং ছাত্র অভিভাবক মাওলানা নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন দাতা সদস্য ও নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি দোস্ত মোহাম্মদ। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখার নিয়মিত অগ্রগতি এবং ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এছাড়া শিক্ষার মানোন্নয়নে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন মাদ্রাসা সুপার মাওলানা আহমদ উল্লাহ।
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
-
কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম - আপডেট সময় ০২:৪৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- 107
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















