ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত Logo বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত Logo কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে কবির খান স্মৃতি সংসদ Logo বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা Logo এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন Logo জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অনুদানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী Logo বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর Logo শান্ত শিল্পাঞ্চল, ছুটির দিনেও চলছে উৎপাদন Logo রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি Logo চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

জনকল্যাণমূলক কাজে আস্থা অর্জন করেছেন পপি বেগম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পপি বেগম জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকা-ে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের নানা সমস্যা সমাধানে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার ক্ষেত্রে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন পপি বেগম। এ ছাড়া এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো তুলে ধরেছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিরোধ ও পারিবারিক সমস্যার সমাধানে গ্রাম্য সালিশ-বৈঠকেও তিনি ভূমিকা রাখছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জনপ্রতিনিধি হিসেবে পপি বেগম সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাঁদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেন। বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি বিভিন্ন ভাতা পেতে সহযোগিতা করায় তাঁর প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। স্থানীয় ভোটারদের ভাষ্য, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে পপি বেগমের প্রতি তাঁদের আন্তরিকতা রয়েছে। আগামী নির্বাচনেও তাঁরা তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন কয়েকজন ভোটার। পপি বেগম বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁদের সেবা করাই আমার দায়িত্ব। এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকা-ের ধারাবাহিকতা বজায় রেখে পপি বেগম ভবিষ্যতেও তাঁদের পাশে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত

জনকল্যাণমূলক কাজে আস্থা অর্জন করেছেন পপি বেগম

আপডেট সময় ০২:৫২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬